পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দলীয় কর্মসূচীতে যোগ দিতে মালদা জেলায় এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি সড়ক পথে মালদা জেলায় এসে পৌঁছান। ওঠেন এক বেসরকারি লজে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, বিজেপি আগেই বলেছে, ইলেকশন মাস্ট বাট সিকিউরিটি ফাস্ট। পেছন থেকে জেতার চেষ্টা, কে নির্বাচন চাই আর কে চাই না তা দেখেই মানুষ বুঝতে পারছে। তবে নির্বাচনের ফলাফল দেখেই তারা বুঝতে পারবে। তবে মুখ্যমন্ত্রী নিজেই নিজের কথা মিথ্যে প্রমান করেছেন। মুখে বলছেন রাজ্যে সন্ত্রাসের দুই একটি ঘটনা ঘটেছে। আর নিজেই সন্ত্রাসের অভিযোগ নিয়ে পৌঁছেছেন রাষ্ট্রপ্তির কাছে। তবে বিজেপি লড়ার জন্য প্রস্তুত বলে তিনি এদিন মন্তব্য করেন। এই সাংবাদিক সম্মেলন করার পর রাজ্য সভাপতি কালিয়াচকের উদ্দেশ্যে রওনা দেন।
মালদা